| “ভগবদ্গীতায় বলা হয়েছে—মৃত্যুকালে মানসিক অবস্থা পরবর্তী জন্মের ভিত্তি হয়। এই শ্লোকে সেই কথাই সমর্থিত হয়েছে— ‘যং যং বাপি স্মরণ ভাবং ত্যজত্যন্তে কলেবরম্’ (ভগবদ্গীতা ৮.৬)। সাধারণত আমাদের এই স্থূল জড়চক্ষু, জড় ইন্দ্রিয় এবং স্থূল দৃষ্টিভঙ্গির দ্বারা আমরা দেখতে পাই না- কীভাবে একজন মানুষ মৃত্যুর পর অন্য দেহে প্রবেশ করছে। স্থূল বস্তুবাদী বিজ্ঞানীরা, পণ্ডিতেরা—যেহেতু তারা চোখে দেখতে পারে না—তাই তারা বিশ্বাস করে না যে আত্মা আছে, এবং আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। বড় বড় বিজ্ঞানী, বড় বড় পণ্ডিত—তারা তা বিশ্বাস করে না।”
|