BN/750104 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“কৃষ্ণ চান সবাই তাঁর শরণ গ্রহণ করুক। যখন কৃষ্ণ বলেন— ‘সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ’ (ভগবদ্‌গীতা ১৮.৬৬) তিনি শুধু অর্জুনকে বলেননি; তিনি সবার উদ্দেশ্যে বলেছেন। সুতরাং এটাই কৃষ্ণের ইচ্ছা। আর যদি তুমি কৃষ্ণের সেবা করতে চাও, তাঁর ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে তোমার কাজ হলো—সবার কাছে অনুরোধ করা, যেন তারা কৃষ্ণের শরণ গ্রহণ করে। এটাই প্রচার। কৃষ্ণ নিজেই তা ঘোষণা করেছেন। তোমার কাজ হলো কৃষ্ণকে সন্তুষ্ট করা। তাহলে করো। কেন করছ না? কেন তুমি মুক্তি, সিদ্ধি বা ভুক্তির পেছনে ছুটছ? এগুলো সব ব্যক্তিগত আকাঙ্ক্ষা। কেউ যদি পুণ্যকর্ম করে, পুণ্য অর্জন করে—তার ফল কী? পুণ্য মানে সে স্বর্গলোকে যাবে। আর সেটাও ইন্দ্রিয়ভোগই।”
750104 - প্রবচন SB 03.26.27 - বোম্বে