BN/750105 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

Revision as of 16:36, 16 February 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৫ Category:BN/অমৃতবিন্দু - বোম্বে {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Drops/750105SB-BOMBAY_ND_01.mp3</mp3player>|‘অদ্বৈতম্ অ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
‘অদ্বৈতম্ অচ্যুতম্ অনাদিম্ অনন্ত-রূপম্। নব-যৌবনং চ।’

এইভাবেই—তাঁর এই বিস্তার অনাদি কাল থেকে চলছে। তবুও ভগবান সর্বদা নব-যৌবনম্—চিরযুবক, যেন ষোলো থেকে কুড়ি বছরের মধ্যেই আছেন, এর বেশি নন। তিনি পুরাণ—অর্থাৎ প্রাচীনতম। যদিও তিনি সকল জীবসত্তার আদিমূল, তবুও তিনি চিরযুবক। এবং যদিও তিনি অসংখ্য রূপে নিজেকে বিস্তার করেছেন, তবুও তিনি এক ও অদ্বিতীয়। ‘অদ্বৈতম্ অচ্যুতম্ অনাদিম্ অনন্ত-রূপম্’ (ব্রহ্মসংহিতা ৫.৩৩)। অদ্বৈত মানে—তিনি এক। তিনি অসংখ্য রূপে প্রকাশিত হয়েছেন বলে তিনি বহু হয়ে যাননি। না। তিনি তবুও এক। ‘পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে’ (ঈশোপনিষদ, মন্ত্র ১)। এইটাই পরম জ্ঞান—যে পরমেশ্বর নিজেকে অসীম, অগণিত পরম রূপে বিস্তার করলেও, তিনি তবুও পরম, পূর্ণ এবং অবিকৃতই থাকেন।”

750105 - প্রবচন SB 03.26.28 - বোম্বে