BN/740512 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

Revision as of 15:43, 9 February 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৪ Category:BN/অমৃতবিন্দু - বোম্বে {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Audio_Shorts/short_173.mp3</mp3player>|“আমার গুরু মহারা...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“আমার গুরু মহারাজ বলতেন—‘তুমি ভগবানকে দেখার চেষ্টা করো না। বরং চেষ্টা করো বুঝতে। এমনভাবে কাজ করো, যেন ভগবান তোমাকে দেখেন।’ এটাই কৃষ্ণভাবনামৃত আন্দোলন। সবাই ভগবানকে দেখতে ব্যস্ত। অবশ্য ভগবানকে দেখা এত সহজ নয়। কিন্তু একজন ভক্ত ভগবানকে দেখার জন্য ব্যস্ত নয়; সে চায় ভগবান যেন তাকে দেখেন। যেমন ধরো, তুমি কোনো প্রতিষ্ঠানে কাজ করছ। যদি তুমি খুব সুন্দরভাবে, নিষ্ঠার সঙ্গে কাজ করো, তাহলে প্রতিষ্ঠানের মালিক স্বয়ং তোমাকে লক্ষ্য করবেন। মালিককে দেখার চেষ্টা করো না; এমনভাবে কাজ করো, যাতে মালিক নিজেই আগ্রহী হন—‘আচ্ছা, এই লোকটি খুব ভালো কাজ করছে। এই মানুষটি কে?’ এটাই আমাদের কাজ। এটাই শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা।”
740512 - প্রবচন BG 12.13-14 - বোম্বে