BN/740222 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

Revision as of 16:54, 8 February 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৪ Category:BN/অমৃতবিন্দু - বোম্বে {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/740222BG-BOMBAY_ND_01.mp3</mp3player>|ইন্দ্রিয়ভ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
ইন্দ্রিয়ভোগ তোমাকে কখনোই সুখ দেবে না। এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। যে কেউ ইন্দ্রিয়ভোগে লিপ্ত—তাকে ডেকে জিজ্ঞেস করো, ‘তুমি কি সুখী?’—সে কখনোই বলবে না যে সে সুখী। আমরা বাস্তবে এটা দেখেছি। এই ইউরোপীয় ও আমেরিকানদের দেখো—তাদের ইন্দ্রিয়ভোগের কোনো অভাব নেই। ইন্দ্রিয়ভোগ মানে টাকা আর নারী—এই দুই জিনিস তাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে। তাহলে তারা কেন এই সবকিছু ত্যাগ করে আমার কাছে এসেছে? কারণ ইন্দ্রিয়ভোগ কখনোই সন্তুষ্টি দিতে পারে না। এটা মিথ্যা সন্তুষ্টি। প্রকৃত সন্তুষ্টি তখনই আসে, যখন তুমি কৃষ্ণকে সন্তুষ্ট করো। সেটাই আসল সন্তুষ্টি।

কৃষ্ণেন্দ্রিয় তৃপ্তি- বাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় তৃপ্তি–বাঞ্ছা—তারে নাম কাম ॥ (চৈতন্য-চরিতামৃত, আদি ৪.১৬৫) যখন তুমি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাও, তখন তুমি কামের কবলে পড়ো—লোভ, ভোগবাসনা। কিন্তু সেই একই চেষ্টা, যখন তুমি কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাও—তখন সেটাই হয় প্রেম, অথবা ভক্তি।

740222 - প্রবচন BG 07.07 - বোম্বে